তাড়াশে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত পাঁচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কালুপাড়া এলাকায় গত সোমবার দিবাগত রাতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহত ব্যক্তিরা হলেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের তুহিন মিয়া (২৪), মামুন মিয়া (১৯), আনোয়ারুল ইসলাম (২৬), কবিরুল হোসেন (২৩) ও আবদুর রহমান (২২)। তাঁরা সবাই নির্মাণশ্রমিক ছিলেন।সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার কালুপাড়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে রাজশাহীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে উল্টে পড়ে গেলে বাসের পাঁচ যাত্রী নিহত ও ১০ জন আহত হন।