তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যক্তি নিহত ও ১২ জন আহত হয়েছে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন নবী জানান, গতকাল শনিবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মান্নাননগরে টাঙ্গাইল থেকে রাজশাহীগামী নিবিড় পরিবহনের বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। ঘটনাস্থলেই অজ্ঞাত (৪০) নামের এক ব্যক্তি নিহত এবং যাত্রীদের মধ্যে ১২ জন আহত হয়। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও তাড়াশ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।