তাড়াশের আদিবাসী পল্লিতে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আদিবাসী-অধ্যুষিত ক্ষুদ্র মাধাইনগর গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুটি ঘর পুড়ে ছাই এবং সাতটি গরু মারা গেছে। তবে আগুনের কারণ জানা যায়নি।ক্ষতিগ্রস্ত সুনীতি রানী যাইশ্যা জানান, রাতে আকস্মিকভাবে গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এই আগুনে একটি গোয়ালঘর ও একটি থাকার ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। এলাকাবাসী প্রায় তিন-চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এরই মধ্যে সাতটি গরু জীবন্ত দগ্ধ হয় এবং ঘরের সব আসবাবপত্র ভস্মীভূত হয়। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে কেউ আগুন ধরিয়ে দিতে পারে।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, প্রত্যন্ত অঞ্চল হওয়ায় দমকল বাহিনীর লোকজনকে খবর দেয়নি, এলাকাবাসী নিজেরাই প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।