তায়কোয়ান্দোর প্রশিক্ষণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের তত্ত্বাবধানে সম্প্রতি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের পাঁচ শ শিক্ষার্থীর জন্য ১০ দিনের এক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম মুশফিকুর রহমান কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধান অতিথি লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, তায়কোয়ান্দো শুধু বিনোদন ও স্বাস্থ্যরক্ষামূলক নয়, এটি আত্মরক্ষামূলক মার্শাল আর্ট। অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ কর্নেল মো. আসাদুজ্জামান সুবহানী এবং তায়কোয়ান্দো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা। বিজ্ঞপ্তি।