তিতাস নদে ডুবে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে তানভীর আহাম্মদ (১৮) নামের এক তরুণ তিতাস নদে ডুবে মারা গেছেন। গত রোববার বিকেলে উপজেলার তালিবনগর গ্রামে এ ঘটনা ঘটে। রাজধানীর মধ্যবাড্ডা এলাকার তানভীর রোববারই বেড়াতে আসেন। বিকেলে ওই বাড়ির পাশে তিতাস নদে গোসল করতে যান। ডুব দেওয়ার পর কয়েক মিনিট পার হলেও উঠছিলেন না। পরে সঙ্গে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি