তিতাস নদের খননকাজের উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত তিতাস নদের খননকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর এলাকায় নদের খননকাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা।
উদ্বোধন উপলক্ষে পাকশিমুল ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পাকশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম। সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক নুরুল আমীন, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল্লাহ প্রমুখ।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল, সদর, নবীনগর, বিজয়নগর, আখাউড়া ও কসবা উপজেলার ৯০ দশমিক শূন্য ৫ কিলোমিটার তিতাস নদ খনন প্রকল্পের জন্য ১১৯ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গতকাল সরাইল অংশের উদ্বোধন করা হয়।