প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রলীগের ১৫ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার ও সাধারণ সম্পাদক ফরহাদ আহম্মেদ ফকির এ কমিটির অনুমোদন দেন। আগামী এক বছরের জন্য ওই কমিটি গঠন করা হয়। এতে তোফাজ্জল হোসেন সাদ্দামকে সভাপতি, আরিফুল ইসলাম মুন্সী, মো. আলাউদ্দিন প্রধান, মো. সারোয়ার হোসেন, মো. পাবেল প্রধান, মো. রফিকুল ইসলামকে সহসভাপতি, নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক, মেহেদী আলম, এমরান হোসাইন, জাহিদ হাসান, মিজানুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. আলাউদ্দিন, ফয়সাল আহমেদ ফকির, আরিফুল ইসলাম জয় ও আশরাফুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।