তিতাসে এক ব্যক্তিকে জবাই, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে গত সোমবার রাতে কুমিল্লার তিতাসে হেলাল (২৮) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির বাবার নাম আবদুল মালেক বেপারী। বাড়ি তিতাস উপজেলার গোপালপুর গ্রামে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ দুজনকে আটক করেছে।হেলালের বাবা আবদুল মালেক তিতাস থানায় হত্যা মামলা করেছেন। পুলিশ খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক করেছে।তিতাস থানার ওসি (তদন্ত) নবীর হোসেন জানান, হেলালকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করা হয়েছে। নির্বাচন নিয়ে পূর্বশত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটতে পারে।