তিতাসে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী শাকিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিলা পারভীন
শাকিলা পারভীন

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন শাকিলা পারভীন। তিনি যুব মহিলা লীগের উপজেলা সভাপতি। তিতাস উপজেলার নয় ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে তিনিই একমাত্র নারী প্রার্থী। মজিদপুর ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন ‘বিদ্রোহী’ নেতাও প্রার্থী হয়েছেন। এর আগে শাকিলা ২০১৪ সালে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে পরাজিত হন। ২৮ মে এই ইউনিয়নে নির্বাচন হবে।
নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থীদের প্রসঙ্গে শাকিলা পারভীন বলেন, ‘আওয়ামী লীগ করলে, ওদের নির্বাচন থেকে সরে আসতে হবে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাম দিয়ে বিএনপির পক্ষে কাজ করলে দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আমার ইউনিয়নে পুরো নারী সমাজ দলমত-নির্বিশেষে আমার পক্ষে রয়েছে।’