তিতাসে ডাকাতের ছুরিকাঘাতে স্কুলশিক্ষিকা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার খানেবাড়ী গ্রামে গত শুক্রবার রাতে ডাকাতদের ছুরিকাঘাতে এক স্কুলশিক্ষিকা গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও ক্ষতিগ্রস্তদের সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে একদল ডাকাত খানেবাড়ী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দোলন রানী রায়ের (৪০) বসতঘরে ঢোকে। ডাকাতেরা দোলন রানীর গলা থেকে এক ভরি ওজনের সোনার হার ছিনিয়ে নেওয়ার সময় দোলন তাদের বাধা দেন। এ সময় ডাকাতেরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সোনার হার নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত দোলন রানীকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্লে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ওই শিক্ষিকার স্বামীর জেঠাতো ভাই সনজীব রায় গতকাল শনিবার তিতাস থানায় মামলা করেছেন। তিতাস থানার ওসি আবুল ফয়সল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।