তিতাসে তালিকাভুক্ত সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার তালিকাভুক্ত সন্ত্রাসী সাগর মিয়াকে (২৮) একটি বিদেশি রিভলবার ও দুটি গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার শিবপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া সাগর তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের বাসিন্দা। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাগর মিয়াকে শিবপুরে তাঁর শ্বশুরালয় থেকে গ্রেপ্তার করা হয়।এ সময় তিনি থানার উপপরিদর্শক (এসআই) মো. আশিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে পুলিশ তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তার করে তিতাস থানায় নিয়ে আসে। তাঁর বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতিসহ ১১টি মামলা রয়েছে। এর মধ্যে তিনি নয়টি মামলার এজাহারভুক্ত আসামি।