তিতাসে দুই পক্ষের সংঘর্ষ, ছররা গুলিতে সাতজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামে গতকাল রোববার সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েক ব্যক্তি আহত হয়েছেন। এর মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। তাদের শরীরে ছররা গুলি লেগেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, শাহপুর গ্রামের দুই চাচাতো ভাই ফারুক মিয়া ও শাহ আলমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল ইফতারের পর বাগিবতণ্ডার জের ধরে তাঁদের দুজনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে।