তিতাসে দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার দড়িকান্দি গ্রামের দুই বাড়িতে গত বুধবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত একটার দিকে প্রধান ফটকের তালা ভেঙে একদল ডাকাত দড়িকান্দি গ্রামের আবদুর রহমানের বাড়িতে ঢোকে।ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ১ লাখ ২ হাজার টাকা, ১১ ভরি স্বর্ণালংকার, ১২টি মুঠোফোন ও একটি ল্যাপটপ নিয়ে যায়। রাত তিনটার দিকে একদল ডাকাত তিতাস উপজেলা যুবলীগের সদস্য হুমায়ুন কবীরের ভবনের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে।