তিতাসে হচ্ছে ওয়াই সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও কুমিল্লার হোমনা উপজেলার তিতাস নদীর ওপর ‘ওয়াই’ আকৃতির সেতু নির্মিত হচ্ছে। গত বৃহস্পতিবার এ নিয়ে ঢাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান নাভানা কনস্ট্রাকশন লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।বাঞ্ছারামপুরের চরলোহনিয়া ও ভুরভুরিয়া এবং কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুরের মধ্যে ত্রিমুখী ওয়াই আকৃতির এই সেতুর দৈর্ঘ্য ৭৭১ দশমিক ২ মিটার। এর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮৪ কোটি ৬৬ লাখ টাকা। চুক্তি অনুযায়ী আড়াই বছরে এর নির্মাণকাজ শেষ হবে। চরলোহনিয়া গ্রামের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আবদুস সোবহান প্রথম আলোকে বলেন, ‘আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল, তিতাস নদীর ওপর একটি সেতু নির্মাণ। এখন এটি তৈরি হলে এলাকার দেড় লাখ মানুষ সরাসরি উপকৃত হবে এবং অর্থনৈতিক উন্নয়ন ও যোগাযোগ বেড়ে যাবে।’বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, ভুরভুরিয়া-রামকৃষ্ণপুর-চরলোহনিয়ার মধ্যে সেতুটি নির্মিত হলে ওই অঞ্চলের মানুষের নদী পারাপারের কষ্ট লাঘব হবে এবং শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।বৃহস্পতিবার ঢাকার এলজিইডি ভবনে ওই সেতু নির্মাণ-চুক্তিতে সরকারের পক্ষে এলজিইডির ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মো. মোসলে উদ্দিন এবং নাভানা কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে পরিচালক মো. শহীদুল্লাহ স্বাক্ষর করেন।