তিতাসে ৫০০ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর, একলারামপুর, তেতুইয়ারামপুর ও সাহাবৃদ্ধি গ্রামের ৫০০ গ্রাহকের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গতকাল শনিবার ওই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ অদালত।
গতকাল নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকিমা বেগম ওই অভিযান পরিচালনা করেন। এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।