তিতাসের কার্যালয় উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় তিতাস গ্যাস কোম্পানির চন্দ্রা আঞ্চলিক বিপণন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ কার্যালয় থেকে কড্ডা সেতু থেকে কালিয়াকৈর পর্যন্ত আড়াই শ শিল্প-কারখানা, ১২টি সিএনজি পাম্প ও অন্তত ২৫ হাজার আবাসিক গ্রাহককে সেবা দেওয়া হবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় গতকাল দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর ও তিতাস গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম।