তিতাসের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকেরা তিতাস গ্যাস বিপণন বিভাগের সাভারের আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীদের অপসারণসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে গতকাল রোববার তাঁরা এই কর্মসূচি পালন করেন।আগামী সাত দিনের মধ্যে এসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।সাভার পৌর এলাকা ও আশুলিয়ার শ্রীপুর, জিরানী, বাইপাইল, জামগড়া, ডেন্ডাবর, কবীরপুর এবং গাজীপুর সদর উপজেলার চক্রবর্ত্তীরটেক, কাশিমপুর, জিরানী বাজারসহ আশপাশের এলাকার গ্রাহকেরা বেলা ১১টার দিকে কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে ঘণ্টা খানেক বিক্ষোভ প্রদর্শনের পর তাঁরা কার্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করেন।মানববন্ধন থেকে গ্রাহকেরা তিতাসের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির বর্ণনা দেন এবং এসব দুর্নীতির সঙ্গে জড়িতদের অপসারণসহ তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।তিতাস গ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, তিতাসের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের কাছে সাধারণ গ্রাহকেরা জিম্মি হয়ে পড়েছেন।তিতাস গ্যাস সাভার অঞ্চলের বিপণন বিভাগের ব্যবস্থাপক খন্দকার আবদুস সবুর বলেন, অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত চলছে। পরে ব্যবস্থা নেওয়া হবে।