তিতাসের পারে বিশ্ব ইজতেমার একাংশ সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার একাংশ গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদের তীরে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের শালগাঁও-কালীসীমা চৌদ্দ মৌজা মাঠে আমবয়ানের মাধ্যমে এই ইজতেমা শুরু হয়।
জানা গেছে, মুসল্লিদের দুর্ভোগের কথা চিন্তা করে ৬৪টি জেলাকে দুই ভাগে বিভক্ত করে এবার দেশের ৩২টি জেলায় আঞ্চলিকভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে এ বছর ১৬টি জেলায় ইজতেমা অনুষ্ঠিত হবে। জেলার নয়টি উপজেলার মুসল্লিরা গতকাল সকাল থেকে তিন দিনের জন্য ইজতেমায় অংশ নেন।
বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তায় ব্যাপক পদক্ষেপ নেয় জেলা পুলিশ। সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তাপস রঞ্জন ঘোষ জানান, নিরাপত্তার মূল সমন্বয়ে ছিলেন পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এম এ মাসুদের তত্ত্বাবধানে নিরাপত্তার জন্য পুলিশকে পাঁচটি সেক্টরে ভাগ করা হয়েছে।
এসপি মো. মিজানুর রহমান বলেন, তিন দিনব্যাপী ইজতেমায় পুলিশের সদস্যরা সম্পূর্ণ নিরাপত্তা দিয়েছেন।