তিতাসের লাইন ফেটে গ্যাস বের হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের রাজ ফুলবাড়িয়া এলাকায় বংশী নদীতে তিতাসের সঞ্চালন লাইন ফেটে গ্যাস বের হচ্ছে। গতকাল রোববার রাত ১০টায় ঘটনাস্থলে গিয়ে প্রচণ্ড গতিতে গ্যাস বের হতে দেখা যায়।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, একটি বালুবাহী ট্রলার গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া সেতুর নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় ট্রলারটি নদীর তলদেশ দিয়ে টানা তিতাসের পাইপলাইনের সঙ্গে সজোরে ধাক্কা খায়। মুহূর্তের মধ্যে পাইপলাইন ফেটে গ্যাস বের হতে থাকে।
তিতাস সাভার আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ আবু রায়হান বলেন, পাইপলাইন ফেটে গ্যাস বের হওয়ার খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগামীকাল সকালে (আজ সোমবার) মেরামতের কাজ শুরু হবে।