তিতাসের সেই বাঁধ কাটা দেখলেন এইচ টি ইমাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদীর বুকে তৈরি বহুল আলোচিত সেই বাঁধ কাটা গতকাল শুক্রবার সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম।পরিদর্শনের সময় স্থানীয় সাংবাদিকেরা বিভিন্ন প্রশ্ন করলেও কোনো মন্তব্য করেননি উপদেষ্টা।ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের জন্য ভারী যন্ত্রাংশবাহী ৯৬টি ট্রেইলার নিয়ে যাওয়ার জন্য ২০১০ সালের শেষের দিকে আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৪৭ কিলোমিটার সড়কে নদী ও খালের ওপর মোট ১৭টি বাঁধ দিয়ে বিকল্প সড়ক তৈরি করা হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল স্রোতস্বিনী তিতাস নদীর বুকে মাটি ও বালুর বস্তা ফেলে তৈরি করা বাঁধটি। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ১০ জানুয়ারি থেকে বাঁধটি কেটে ফেলা শুরু করে কর্তৃপক্ষ।