তিতাসের ১৯ নম্বর কূপ থেকে গ্যাস তোলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির (বিজিএফসিএল) ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ১৯ নম্বর কূপ থেকে বাণিজ্যিকভাবে গ্যাস তোলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে এর উৎপাদন শুরু হয়।
১৯ নম্বর কূপের প্রকল্প পরিচালক আহমেদ হোসেন জানান, এ কূপ থেকে দৈনিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা হচ্ছে।
বিজিএফসিএল বর্তমানে দেশের উৎপাদিত গ্যাসের প্রায় ৪০ শতাংশ জাতীয় গ্রিডে সরবরাহ করছে।