তিতাসের ২১ নম্বর কূপে উত্পাদন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার ঘাটুরা এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাসক্ষেত্রের ২১ নম্বর কূপে উত্পাদন বন্ধ হয়ে গেছে।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে ওই কূপে উত্পাদন বন্ধ রাখা হয়। গত বছরের ২৬ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে ওই কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছিল।

২১ নম্বর কূপের প্রকল্প পরিচালক আহমেদ হোসেন প্রথম আলোকে বলেন, পরীক্ষামূলকভাবে গ্যাস সরবরাহ শুরুর পর এই কূপ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হয়েছিল। তবে খননকাজে ত্রুটি দেখা দেওয়ায় আজ থেকে এ কূপে উত্পাদন বন্ধ হয়ে গেছে।

আহমেদ হোসেন আরও বলেন, গত বছরের ৩ নভেম্বর এ কূপটির খননকাজ শুরু করে রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম। খননকাজ শেষ করে ২৬ ডিসেম্বর কূপটি থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়। কূপ খননকাজের ব্যয় ধরা হয়েছিল ১৫০ কোটি টাকা।