তিতাসের ৫৩ কোটি ৬৫ লাখ টাকা আদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিলখোলাপি গ্রাহকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০০৯-১০ অর্থবছরে মোট ৫৩ কোটি ৬৫ লাখ টাকা আদায় করেছে।খেলাপি গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করার জন্য কোম্পানির ১৬টি পরিদর্শন দল কাজ করেছে। এ দলগুলো মোট ৬২টি ক্যাপটিভ পাওয়ার, ২৬৮টি শিল্প, ৫৬১টি বাণিজ্যিক, ৩১টি সিএনজি স্টেশন এবং সাত হাজার ৫৭১টি সংযোগ বিচ্ছিন্ন করে। এদের কাছে মোট পাওনা ছিল প্রায় ১০০ কোটি টাকা।সংযোগ বিচ্ছিন্ন করা ওই গ্রাহকদের মধ্যে মোট ছয় হাজার ২২৯টি পুনঃসংযোগ দেওয়ার মাধ্যমে ৫৩ কোটি ৬৫ লাখ টাকা আদায় করা হয়। তবে তাঁদের কাছে মোট পাওনা ছিল ৭৪ কোটি ৭১ লাখ টাকা। খেলাপি গ্রাহকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ফলে বকেয়ার পরিমাণ প্রতিবছর কমছে। বিজ্ঞপ্তি।