তিতুমীর কলেজকে বাস দিল মেডোনা গ্রুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি তিতুমীর কলেজকে প্রতিবেশী হিসেবে একটি বাস উপহার দিয়েছে মেডোনা গ্রুপ। গত সোমবার আনুষ্ঠানিকভাবে বাস হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের পাশেই মেডোনা টাওয়ার অবস্থিত, যেখানে মেডোনা গ্রুপের প্রধান কার্যালয়। বাস হস্তান্তর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, মেডোনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্তারুজ্জামান প্রমুখ। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ দিলারা হাফিজ। বিজ্ঞপ্তি।