তিতুমীর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সুস্থ দেহ সুন্দর মন’—স্লোগান নিয়ে গতকাল মঙ্গলবার রাজধানীর সরকারি তিতুমীর কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা উপলক্ষে কলেজের খেলার মাঠ সাজানো হয়েছিল রংবেরঙের বেলুন ও রঙিন কাপড় দিয়ে।
সকালে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল প্রজ্বালনের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। এরপর শিক্ষার্থীদের শপথবাক্য পড়ান কলেজের অধ্যক্ষ আবু হায়দার আহমেদ নাছের।
প্রতিযোগিতার ইভেন্টগুলো ছিল দৌড়, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, উচ্চ লাফ, লাফ-ধাপ-ঝাঁপ। প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হন স্নাতকোত্তর শেষ বর্ষের মার্কেটিং বিভাগের ছাত্র রাশিদুল ইসলাম। মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হন মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আফিফা ইয়াসমিন।