তিন অর্থবছরে ৫৯ প্রতিষ্ঠান পেল রপ্তানি ট্রফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন অর্থবছর মিলিয়ে ৫৯টি প্রতিষ্ঠানকে রপ্তানি ট্রফি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৩৩টি স্বর্ণ, ১৫টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জের ট্রফি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই ট্রফি প্রদান করেন। এবার ২০০৫-০৬, ২০০৬-০৭ ও ২০০৭-০৮ অর্থবছরের ট্রফি দেওয়া হলো। মূলত তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্য, মেলামিন ও সিরামিক সামগ্রী ও চা রপ্তানির জন্য এই ট্রফি দেওয়া হয়েছে।২০০৭-০৮: এই অর্থবছরের জন্য আটটি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য স্বর্ণ ট্রফি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—তৈরি পোশাক খাতে ঢাকার এমবিএম গার্মেন্টস, নিট পোশাক খাতে গাজীপুরের কেয়া নিট কম্পোজিট, হিমায়িত খাদ্যশিল্পে খুলনার ফ্রেশ ফুডস, কাঁচাপাট শিল্পে খুলনার ইস্টার্ন ট্রেডস, পাটজাত পণ্যে আকিজ জুট মিলস, চামড়াজাত পণ্যে পিকার্ড বাংলাদেশ, ফুটওয়্যার শিল্পে লালমাই ফুটওয়্যার ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য খাতে প্রাণ অ্যাগ্রো লিমিটেড।একই অর্থবছরের জন্য রৌপ্য ট্রফি পেয়েছে তৈরি পোশাকশিল্পে ম্যানতা অ্যাপারেলস, নিটওয়্যার খাতে মণ্ডল ফেব্রিক্স, হিমায়িত খাতে মীনহার সি ফুডস ও পাটজাত পণ্যে জনতা জুট মিলস। ২০০৬-০৭: এই অর্থবছরের জন্য সেরা রপ্তানিকারক হিসেবে স্বর্ণ ট্রফি পেয়েছে নয়টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো—তৈরি পোশাক খাতে ঢাকার দ্যাটস ইট স্পোর্টস ওয়্যার লিমিটেড, নিট পোশাকে চট্টগ্রামের ক্লিফটন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস, হোম ও স্পেশাল টেক্সটাইলে ঢাকার জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স, হিমায়িত খাদ্য খাতে চট্টগ্রামের সিমার্ক (বিডি) লিমিটেড, কাঁচা পাট শিল্পে খুলনার ইস্টার্ন ট্রেডস, পাটজাত পণ্য খাতে ঢাকার জনতা জুট মিলস, চামড়াজাত পণ্যে অ্যাপেক্স ট্যানারি, মেলামিন ও প্লাস্টিক শিল্পে বেঙ্গল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ এবং অন্যান্য শিল্প পণ্যে চট্টগ্রামের জে এইচ ব্রাদার্স। একই বছর রৌপ্য পদক পেয়েছে তৈরি পোশাকশিল্পে ঢাকার সিনহা ফ্যাশনস, নিট শিল্পে চট্টগ্রামের ফোর এইচ ফ্যাশনস লিমিটেড, হিমায়িত খাতে চট্টগ্রামের মীনহার সি ফুডস, কাঁচা পাটে খুলনার এ কে জুট ট্রেডিং, পাটজাত পণ্যে নওয়াপাড়া জুট মিলস ও চামড়াজাত পণ্যে বে ট্যানারিজ।২০০৫-০৬: এই অর্থবছরের জন্য ১২টি প্রতিষ্ঠানকে স্বর্ণ ট্রফি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—তৈরি পোশাক খাতে ঢাকার আশা ফ্যাশনস, নিটওয়্যার খাতে চট্টগ্রামের ফোর এইচ ফ্যাশনস, হিমায়িত খাদ্যে খুলনার রূপসা ফিশ অ্যান্ড এলাইড ইন্ডাস্ট্রিজ, পাটজাত পণ্য খাতে ঢাকার জনতা জুট মিলস, চামড়াশিল্পে ঢাকার বে ট্যানারিজ, চামড়াজাত পণ্যে পিকার্ড বাংলাদেশ, ফুটওয়্যার শিল্পে লেদারেক্স ফুটওয়্যার, চা-শিল্পে এইচআরসি সিন্ডিকেট, মেলামিন শিল্পে নারায়ণগঞ্জের প্লাস্টিক কনসার্ন (প্রা.), সিরামিক শিল্পে শাইনপুকুর সিরামিকস, অন্যান্য শিল্প পণ্যে চট্টগ্রামের জে এইচ ব্রাদার্স ও ওষুধশিল্পে নোভারটিস বাংলাদেশ লিমিটেড।একই বছর রৌপ্য ট্রফি পেয়েছে তৈরি পোশাক শিল্পে ঢাকার ওপেক্স ইন্ডাস্ট্রিজ, নিট শিল্পে গাজীপুরের ইয়াং ওয়ান্স ফ্যাশন লিমিটেড, হিমায়িত খাতে চট্টগ্রামের সিমার্ক (বিডি) লিমিটেড, পাটজাত পণ্যে ঢাকার জেম জুট লিমিটেড ও চামড়াশিল্পে অ্যাপেক্স ট্যানারি।এ ছাড়া ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয়েছে এমেক্স লিমিটেড, কেডিএস হাইটেক, সেন্ট মার্টিন সি ফুড, আকিজ জুট মিল, ঢাকা হাইড, স্ট্যান্ডার্ড গ্রুপ, ফকির নিটওয়্যার, অ্যাবো ফ্যাশন, ইন্টারস্টফ অ্যাপারেলস ও জেম জুট মিলকে। এর মধ্যে আকিজ জুট মিল পর পর দুবার ব্রোঞ্জ ট্রফি পেল।