তিন অস্ত্র বিক্রেতা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চাক্তাই চামড়ার গুদামসংলগ্ন এলাকা থেকে তিন অস্ত্র বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় দোনলা বন্দুক উদ্ধার করা হয়। শুক্রবার রাত সাড়ে নয়টায় চাক্তাই আসাদগঞ্জ রোডের আল মামুন নামের একটি আবাসিক হোটেলের ১২৪ নম্বর রুম থেকে তাঁদের আটক করা হয়।
আটক করা ব্যক্তিরা হলেন: মো. মহিনউদ্দিন (৪৮), মো. মনসুর আলী (৩৫) ও মো. কামরুল (৩৮)। মহিনউদ্দিন বোয়ালখালী কদুরখিল গ্রামের মৃত ছৈয়দুল আলমের ছেলে, মনসুর আলী রাঙ্গুনিয়ার কুমড়া গ্রামের গোলাম রসুলের ছেলে আর কামরুল খুলনা জেলার নাচুনিয়া গ্রামের ইউনূস শেখের ছেলে। কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন সেলিম জানান, আটক ব্যক্তিরা পেশাদার অস্ত্র ব্যবসায়ী।