তিন আসামি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের ইকবাল হোসেন হত্যা মামলার তিন আসামিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে উপজেলার বনগ্রাম গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর চারটার দিকে উপজেলার বনগ্রাম গ্রামে মামলার এজাহারভুক্ত আসামি জামাল হোসেনের বাড়ি থেকে পুলিশ জামাল হোসেন, আরাফাত হোসেন ওরফে রুবেল ও বাবু হোসেনকে আটক করে। অভয়নগর (যশোর) প্রতিনিধি