প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের তরুণ আইনজীবী সোহেলুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে গতকাল রোববার পুনরায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার প্রধান সন্দেহভাজন আসামি সাইদুর রহমান (৩৫), আমির হোসেন বাবু (২০) ও আনোয়ার হোসেনকে (২৭) গতকাল রিমান্ড শেষে আদালতে হাজির করে পুনরায় পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। মুখ্য বিচারিক হাকিম আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২ জুন থেকে এ তিন আসামি সাইদুর, আমির ও আনোয়ারকে টানা ১০ দিনের রিমান্ডে নেওয়া হলো।