তিন আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের ভাতিজা দেওয়ান রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁদের মানিকগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্থানীয় বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরিদ আহমেদ, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা জাফর হোসেন ও আবদুল কাদের।
এদিকে রুবেলের লাশের ময়নাতদন্ত শেষে বুধবার রাতে উপজেলার লেছড়াগঞ্জ কবরস্থানে দাফন করা হয়। রুবেলের স্ত্রী আফরোজা আক্তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে স্বামীর হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গত মঙ্গলবার রাত দেড়টার দিকে মুখোশ পরা ১০-১২ জন সন্ত্রাসী উপজেলার দাশকান্দি গ্রামে চেয়ারম্যান সাইদুর রহমানের বাড়িতে তাঁর ভাতিজা রুবেলকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় বুধবার রাতে সাইদুর রহমান থানায় হত্যা মামলা করেন।