প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইডেন কলেজের শিক্ষার্থী সাদিয়া নূর মিতা হত্যা মামলার প্রধান আসামি সামছুর রহমান ও তাঁর বন্ধু জগলুল এবং ফুফাতো ভগ্নিপতি শাহ আলমকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা কাজী মতিয়ার রহমান ওই আসামিদের গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিম দিলীপ কুমার ভৌমিকের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।