তিন আসামিকে অন্তর্ভুক্তির আবেদন রাষ্ট্রপক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৬ কোটি টাকার স্বর্ণ আটকের মামলায় এজাহারে থাকা তিন আসামিকে অব্যাহতি দিয়ে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে অভিযোগপত্র গ্রহণের শুনানির ধার্য দিনে রাষ্ট্রপক্ষ এ আবেদন করেন।
তবে গতকাল বিকেল পর্যন্ত কোনো আদেশ দেননি বিচারক। ২৬ জুন পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।
চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দীন চৌধুরী প্রথম আলোকে জানান, অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা এজাহারে থাকা তিন আসামি রহিম শিকদার, ফয়সাল ও মাহমুদুল হাসানকে অব্যাহতির আবেদন করে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে। এটি গ্রহণের ধার্য দিনে রাষ্ট্রপক্ষ থেকে তিন আসামিকে বাদ না দিয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিতে আবেদন করা হয়।