প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে মেধাবী ছাত্রী মাহফুজা আখতার ওরফে মুনমুন (১৪) আত্মহত্যা প্ররোচনার মামলায় তিন আসামির প্রত্যেককে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান গতকাল মঙ্গলবার এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পৌর সদরের সোনামুখী উচ্চবিদ্যালয়ের ছাত্রী মাহফুজা বখাটেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ২০০৮ সালের ২৫ জানুয়ারি নিজ বাড়িতে আত্মহত্যা করে। এ ঘটনায় মাহফুজার মা মারুফা আখতার বাদী হয়ে বিপ্লব, দেলোয়ার ও মিজানুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।