প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাম্য সালিসে গৃহবধূর মাথা ন্যাড়া করে দেওয়ার মামলায় তিন আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত। তবে তাঁদের জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেওয়া হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, প্রধান আসামি সাদেকুল ইসলাম, গৃহবধূর স্বামীর সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক। আদালত উভয়পক্ষের বক্তব্য শুনে এই আবেদন নামঞ্জুর করেন। উল্লেখ্য, ৬ মে রাতে গ্রাম্য সালিসে আদমদীঘির নশরৎ ইউনিয়নের বিনাহালী গ্রামের ওই গৃহবধূকে (২৬) ন্যাড়া করে দেন মাতবররা।