তিন ইউনিটের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের ডাকা হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তিনটি ইউনিটের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) ও ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়।
নতুন তারিখ অনুসারে আজকের পূর্বনির্ধারিত ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে জি ইউনিটের পরীক্ষা কাল শুক্রবার অনুষ্ঠিত হবে। এ ছাড়া আইন অনুষদের অধীনে ই ইউনিটের পরীক্ষা ৪ নভেম্বর এবং কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বি-২ থেকে বি-৭ ইউনিটের পরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ দুটি পরীক্ষা যথাক্রমে ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলেও পরীক্ষার সময় ও কেন্দ্র অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এদিকে গতকাল সকালে বিজ্ঞান অনুষদের অধীনে এ-১ ইউনিটের এবং বিকেলে এ-২ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।