তিন উপজেলায় অবশিষ্ট পাঠ্যবই বিতরণ সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের তিন উপজেলায় প্রাথমিকের অবশিষ্ট ১ লাখ ৫২ হাজার ৫৮০টি নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার ও গতকাল শনিবার বিকেলে পাঠ্যবইগুলো বিতরণ করা হয়।
বৃহস্পতিবার প্রথম আলোতে তিন উপজেলার ‘দেড় লাখ পাঠ্যবই কম সরবরাহ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এর আলোকে ওই দিন সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বই বিতরণ বিভাগের সহকারী পরিচালক অংশু কুমার দেবনাথ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের কাছে বিস্তারিত জানতে চান।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে জেলার কালীগঞ্জ ও পাটগ্রাম উপজেলা এবং শুক্রবার বিকেলে আদিতমারী উপজেলার জন্য বরাদ্দের অবশিষ্ট পাঠ্যবইগুলো এসে পৌঁছে। পরে কালীগঞ্জ ও পাটগ্রাম উপজেলায় বৃহস্পতিবার এবং আদিতমারী উপজেলায় গতকাল পাঠ্যবইগুলো শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।