তিন উপজেলায় নির্বাচন ২৬ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের সদর, শেরপুরের নকলা ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদে আগামী ২৬ জুন ভোট গ্রহণ হবে। নির্বাচন কমিশন গতকাল বুধবার এই তিন উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ মে, বাছাই ৩১ মে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ জুন।