তিন উপজেলায় ভোট গ্রহণ ২৬ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর, শেরপুরের নকলা ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আগামী ২৬ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন আজ বুধবার এই তিন উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ মে। মনোনয়নপত্র বাছাই করা হবে ৩১ মে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ জুন।