তিন উপজেলায় আমন চাল সংগ্রহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ এবং নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় গতকাল রোববার থেকে আমন চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এ বছর ৩২ টাকা কেজি দরে আমন চাল সংগ্রহ করা হচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
পীরগঞ্জে আমন সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসীন আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সাবেক সাংসদ ইমদাদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম, চালকল মালিক গ্রুপের সম্পাদক কশিরুল আলম, চাল ব্যবসায়ী রেজওয়ানুল হক, গোলাম রব্বানী, জয়নাল আবেদীন প্রমুখ। সরকারি খাদ্যগুদাম কর্মকর্তা তৈয়বুর রহমান জানান, পীরগঞ্জ উপজেলার পৌনে তিন শ চালকলের মাধ্যমে দুই হাজার ৯১৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।
বড়াইগ্রাম উপজেলা খাদ্যগুদামে চাল সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুন্নেসা। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস, জেলা খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির, বনপাড়া পৌরসভার মেয়র জাকির হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুস সালাম, চালকল মালিক সমিতির সভাপতি এ এইচ এম কামাল প্রমুখ।
এবার বড়াইগ্রামে দুই হাজার ১৭৩ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করা হবে।
গুরুদাসপুরে সাংসদ আবদুল কুদ্দুস চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এ সময় ইউএনও ইয়াসমিন আক্তার, জেলা খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নাসির উদ্দীন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার হোসেন তালুকদার, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আয়নাল হক তালুকদার ও সাধারণ সম্পাদক সামসুল হক শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ উপজেলায় এবার দুই হাজার ৫১৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।