তিন উপসহকারী প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (বিশেষায়িত শাখা) তত্ত্বাবধায়নে সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধের ব্লক নির্মাণে অনিয়মের অভিযোগে তিনজন উপসহকারী প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।গত বছরের বর্ষায় যমুনা নদীর তীব্র স্রোতে শহর রক্ষাবাঁধ হার্ডপয়েন্টের দক্ষিণাংশের প্রায় ৩০০ মিটার এলাকা ধসে যায়। পরে পাউবো বিশেষায়িত শাখা তিনটি গ্রুপে ৫৬ কোটি টাকা ব্যয়ে নয় লাখ ঘনমিটার বাল্ক নির্মাণের দরপত্র আহ্বান করে। তিনটি প্রতিষ্ঠান এই কাজ পায়। কার্যাদেশ পাওয়ার পর তিন সপ্তাহ ধরে এই সিসি ব্লক নির্মাণকাজ শুরু হয়েছে। দরপত্রে উল্লিখিত নিয়মানুযায়ী পাথর, বালু, সিমেন্ট ব্যবহার করার নিয়ম থাকলেও এর কোনোটিও মানা হচ্ছে না বলে অভিযোগ ওঠে।গত ৭ মার্চ নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মালেক সরেজমিনে এসব অনিয়মের সত্যতা জেনে অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. সমসের আলী, ফজলুল হক ও শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন। নির্বাহী পরিচালক মো. আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিম্নমানের ব্লক তৈরি করে প্রতিস্থাপন করলে এই বাঁধ আবারও ধসে যেতে পারে।