প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ চুরি করে বাইরে বিক্রির অভিযোগে তিন কর্মকর্তাকে গতকাল বুধবার কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।নাটোর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ৬ আগস্ট রাজশাহীর বাঘা উপজেলার হরিণা গ্রামে সরকারি ওষুধ কেনার অভিযোগে স্থানীয় লোকজন এমদাদুল হক নামের এক ওষুধ ব্যবসায়ীকে গণপিটুনি দেয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। তদন্ত শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট নাজমুল হক, ফার্মাসিস্ট ইনচার্জ মাহাতাব আলী সরকার ও স্টোরকিপার আফতাব উদ্দিনের সম্পৃক্ততা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিদের কারণ দর্শাতে বলা হয়েছে।