তিন কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রকৌশলী ও কৃষি কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। দুষ্কৃতকারীরা গত বুধবার অজ্ঞাত স্থান থেকে টেলিফোন করে তাঁদের এ হুমকি দেয়। এ ব্যাপারে তাঁরা রাঙ্গুনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। উপজেলা প্রকৌশলী হাসান আলী জানান, বুধবার সন্ধ্যা ছয়টায় উপজেলা কার্যালয়ে বিটিটিবির টেলিফোনে ফোন করে একজন বলে, ‘আমাদের লোকজন তোমার কাছে যাবে। ডিমান্ড পূরণ করতে না পারলে প্রাণ দিতে হবে।’ কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ছয়টায় অফিসে কর্মরত অবস্থায় টেলিফোন আসে। এক ব্যক্তি বিডিআর মামুন পরিচয়ে তাঁর কাছে চাঁদা দাবি করে এবং তাঁকে মেরে ফেলার হুমকি দেয়।ইউএনও তানভীর আজম সিদ্দিকী জানান, সন্ধ্যা সাতটায় তাঁর কার্যালয়ের টেলিফোনে কল আসে।