প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের সরকারি পশুখাদ্য কারখানার তিন কর্মকর্তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অর্থ আত্মসাৎসহ বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এই মামলা করা হয়েছে। আশুলিয়া থানার পুলিশ জানায়, সাভারের আশুলিয়ার বিশমাইল এলাকায় অবস্থিত পশুখাদ্য কারখানার কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। দুর্নীতি দমন কমিশন এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন তদন্ত করে বড় ধরনের দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পায়। এরপর কর্তৃপক্ষের সিদ্ধান্তে কমিশনের উপসহকারী পরিচালক মো. ওয়াহিদুজ্জামান বাদী হয়ে গতকাল সোমবার রাতে আশুলিয়া থানায় মামলা করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কর্মকর্তাদের নাম জানাতে চাননি।