প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালীতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর তিন কর্মীকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেলা আক্তারের নেতৃত্বাধীন আদালত ওই শাস্তি দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পৌর এলাকার দুর্গাপুর গ্রামের হেলাল উদ্দিন, তেবাড়ীয়া এলাকার উজ্জ্বল শেখ ও একই এলাকার টোকন শেখ। কুমারখালী থানার ওসি মহিবুল ইসলাম বলেন, গতকাল ভোরে ওই তিনজন এলাকায় ভোটারদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের আদালতে হাজির করা হয়। সেখানে তাঁদের শাস্তি দেওয়া হয়।