তিন কলেজে একযোগে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল রোববার সিলেটের তিনটি কলেজ ক্যাম্পাসে একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে ছাত্রদল নেতার দ্রুত মুক্তির দাবি জানানো হয়।
বেলা একটায় সিলেটের এমসি কলেজ, সরকারি কলেজ ও জৈন্তাপুরে জৈন্তায়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে একযোগে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ হয়।
এমসি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে কলেজ ছাত্রদল নেতা বদরুল আজাদের সভাপতিত্বে সমাবেশে দেলওয়ার হোসেইন, মুশফিকুর রহমান, আবু তাহের, এস এম আক্তার, মেহেদী আহমদ, আবু ইয়ামিন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল–পরবর্তী সমাবেশে সিলেট সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর সাইদুর রহমান, কলেজ ছাত্রদলের শিহাব আহমদ, জাহাঙ্গীর আলম, তানভীর আহমদ খান, স্বপন দেবনাথ বক্তব্য দেন।