তিন কলেজে ভর্তি পরীক্ষার বিষয়ে আদেশ বহাল
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালার কার্যকারিতা রাজধানীর নটর ডেম, সেন্ট যোসেফ ও হলিক্রস কলেজের ক্ষেত্রে স্থগিতই থাকছে। এ-সংক্রান্ত হাইকোর্টের আদেশ বহাল থাকার ফলে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য পরীক্ষা নিতে পারবে এই তিন কলেজ।
৮ জুন হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ একাদশ শ্রেণিতে ভর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা ওই তিন কলেজের ক্ষেত্রে ছয় মাসের জন্য স্থগিত করেন। হাইকোর্টের ওই আদেশ চ্যালেঞ্জ করে চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ। গতকাল বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কোনো আদেশ দেননি। এর ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকবে।
১ জুন ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়।