তিন কাউন্সিলর প্রার্থীর প্রার্থিতা বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় তিনজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বহাল রেখেছেন উচ্চ আদালত। গতকাল সোমবার আদালত এ-সংক্রান্ত আদেশ দেন। রায়ের অনুলিপি এলে তাঁরা নির্বাচনে অংশ নিতে পারবেন।
ওই তিনজন প্রার্থী হলেন ২ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন মুন্সী ও সাখাওয়াত হোসেন এবং ১২ নম্বর ওয়ার্ডের মো. শাহ আলম। গত শুক্রবার জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ শুনানি শেষে তাঁদের মনোনয়নপত্র বাতিল করেন। হলফনামায় মামলার একটি ধারা উল্লেখ না করায় আলাউদ্দিন মুন্সীর, মামলার তথ্য গোপন করায় সাখাওয়াত হোসেনের এবং ঋণ খেলাপের অভিযোগে মো. শাহ আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
ওই তিনজন বলেন, ‘একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করায় জেলা প্রশাসক আমাদের প্রার্থিতা বাতিল করেছিলেন। উচ্চ আদালতে রিট আবেদন করলে আদালত আমাদের মনোনয়নপত্র বৈধ বলে রায় দেন।’