তিন কাঠুরিয়াকে মারধর!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঘাইছড়ি উপজেলা মারিশ্যা ইউনিয়নে কজোইছড়ি এলাকায় তিন কাঠুরিয়াকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। কাঠুরিয়ারা অভিযোগ করেন, উপজেলা মুসলিম ব্লক গ্রাম থেকে সকালে ১০ থেকে ১২ জন কাঠুরিয়া গাছ কাটতে যান। ১২টার দিকে কজোইছড়ি এলাকায় গাছ কাটার সময় ২০ থেকে ২৫ জন সশস্ত্র অস্ত্রধারী এসে মো. সৈয়দ আহমেঞ্চদ, মো. আজিজুল ইসলাম ও মো. আবদুল হককে বিভিন্নভাবে জেরা করে। একপর্যায়ে লাঠি ও বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করে সন্ত্রাসীরা।