তিন কারখানা ও তিন ইটভাটাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূষণের দায়ে গাজীপুরের তিনটি ডাইং কারখানা এবং নারায়ণগঞ্জের তিনটি ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের সদর দপ্তরে শুনানি শেষে ওই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রুটিপূর্ণ ইটিপির মাধ্যমে ডাইং কারখানা পরিচালনা করে পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতিসাধন করার দায়ে গাজীপুরের টঙ্গী শিল্প এলাকার নর্দান করপোরেশনকে পাঁচ লাখ, মডার্ন থ্রেডকে দুই লাখ ও এজিএস ইন্টারন্যাশনালকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, পরিবেশগত ছাড়পত্র না নিয়ে ইটভাটা পরিচালনা করার দায়ে ফতুল্লার তিনটি ইটভাটাকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।