অপরিশোধিত বর্জ্য ফেলে কর্ণফুলী নদীদূষণের দায়ে চট্টগ্রামের তিনটি কাগজের কারখানাকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক জাফর আলম গতকাল মঙ্গলবার পটিয়ার এ কারখানাগুলো পরিদর্শনের পর ওই জরিমানা করেন।বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুসারে এ জরিমানা করা হয়। এর আগে কারখানাগুলোকে সতর্ক নোটিশ দেওয়া হয়।কারখানাগুলোর মধ্যে হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলসকে চার লাখ ৫০ হাজার টাকা, আম্বিয়া পাল্প অ্যান্ড পেপার মিলসকে আড়াই লাখ টাকা ও আনোয়ারা পাল্প অ্যান্ড পেপার মিলসকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করা হয়।সূত্র জানায়, গত শনিবার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ হারুণ কারখানাগুলো পরিদর্শন করে খালে ফেলা অপরিশোধিত তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করেন। পরে তা অধিদপ্তরের পরীক্ষাগারে পরীক্ষার পর দূষণের প্রমাণ পাওয়া যায়।এ প্রসঙ্গে পরিদর্শক মোহাম্মদ হারুণ বলেন, ‘তিনটি কারখানারই বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নেই। তারা তরল বর্জ্য ফেলে খাল ও কর্ণফুলী নদী দূষণ করে যাচ্ছে। জরিমানার পাশাপাশি কারখানা কর্তৃপক্ষকে পরিশোধনাগার স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।